দীর্ঘদিন ধরে ইংরেজ বাজার পৌরসভার মোকদমপুরের ঋষি বঙ্কিম চন্দ্র মার্কেটের বেশ কিছু সমস্যা দেখা দেয়। আর সেই সকল সমস্যা মেটাতে শনিবার এই মার্কেট পরিদর্শনে যান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। সেই সঙ্গে হাজির ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, কাউন্সিলার রাজশ্রী দে, প্রসেঞ্জিত ঘোষ সহ ব্যবসায়ী ও স্থানীয় ফ্ল্যাটের বাসিন্দারা। এদিন নির্মীয়মান মার্কেট পরিদর্শন করার পাশাপাশি বিভিন্ন সমস্যা নিয়ে সকলের সঙ্গে কথা বলেন।
এবিষয়ে পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ বলেন, এই মার্কেটে বেশ কিছু সমস্যা হচ্ছিল, যা নিয়ে তিনি এদিন সকলের সঙ্গে আলোচনা করে তা দুর করার চেষ্টা করেছেন। সেই সঙ্গে তিনি আরও জানান, জেলায় ভয়াবহ বন্যা হয়েছে। যদিও সেই মতো এখনও জেলায় ডেঙ্গির কোন খবর নেই। তবুও পৌরসভা আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বাস দেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/HphZRW7iBu4